শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

এশিয়া কাপের ফাইনালে আছে বাংলাদেশও!

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এটি এই টুর্নামেন্টের ১৮তম আসর। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

বাংলাদেশ ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ফাইনালে থাকছে লাল-সবুজের ছোয়া। কেননা ঐতিহাসিক এই ফাইনাল পরিচালনার দায়িত্ব যে পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার।

তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। মুকুল ফিল্ড আম্পায়ার হিসেবে ও গাজী চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, ফিল্ড আম্পায়ার হিসেবে আরও থাকবেন আফগানিস্তানের আম্পায়ার আহমদ শাহ পাকতিন। গ্রুপ পর্ব ও সুপার ফোর ম্যাচে দক্ষতা দেখানোর কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই দুই বাংলাদেশি আম্পায়ারকে ফাইনালের জন্য নির্বাচন করেছে।

এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত, যারা মোট ৮ বার (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে) শিরোপা জিতেছে। এবারের টুর্নামেন্টে ভারতই একমাত্র অপরাজিত দল রয়েছে, যারা গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে মোট ৬ ম্যাচ জয় করেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com