শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

চাকরির সুযোগ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এমএস ওয়ার্ড, ইলাস্ট্রেটর, ফটোশপ, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল পরিচালনা জানতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসিতে দ্বিতীয় শ্রেণিতে পাসসহ টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৩৫ শব্দ অথবা এসএসসিতে দ্বিতীয় শ্রেণিতে পাসসহ টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৪০ শব্দ থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন যেভাবে : পরীক্ষায় পাসের প্রাপ্ত বিভাগ/ শ্রেণি/ জিপিএ/ পাসের সাল উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত , সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র অফিস চলাকালে বিআইডিএসে পৌঁছাতে হবে।

আবেদন ফি : সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা—এ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, ঢাকার অনুকূলে ৩০০ টাকার পে-অর্ডার/ ডিডি জমা দিয়ে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com