শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

আগস্টে রেমিট্যান্স আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা : গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ শতাংশ। এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা গত বছরের আগস্টের ২ দশমিক ২২ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ও অনানুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমে যাওয়া, অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীদের দেশপ্রেম বৃদ্ধিই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে।

তবে আগের মাসের তুলনায় এ প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়েছে। চলতি বছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, যা আগস্টের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘রেমিট্যান্স আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে হলে জনশক্তি রপ্তানি আরও বাড়াতে হবে।’

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে—দেশে এসেছে মোট ৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com