শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

আর্সেনালকে হারিয়ে শীর্ষে লিভারপুল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। দারুণ এক ফ্রি-কিকে ম্যাচে ব্যবধান গড়ে দেন ডমিনিক সোবোসলাই।

রোববার (৩১ আগস্ট) নিজেদের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় লিভারপুল।

শুরুতেই ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট নিয়ে মাঠ ছাড়লে বিপাকে পড়ে আর্সেনাল। ম্যাচের ২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে মিকেল আর্তেতার দল। মাদুয়েকের শট ঝাপিয়ে পড়ে বিপদমুক্ত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। প্রথমার্ধের বাকি সময়ে তেমন সুযোগ তৈরি না হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতির পর অফসাইডে বাতিল হয় উগো একিতিকের করা গোল। তবে ৮৩তম মিনিটে ডেডলক ভাঙেন সোবোসলাই। দুরপাল্লার ফ্রি-কিক শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন তিনি।

টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অলরেডস। বিপরীতে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান আর্সেনালের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com