শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

শিরোপা জয়ের রাতে অপ্রত্যাশিত হার বার্সার, সহজ জয় রিয়ালের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

লা লিগার নতুন চ্যাম্পিয়ন বার্সেলোনার জন্য রোববারের ম্যাচটি হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু ভিয়ারিয়াল তা রূপ দিলো হতাশায়। দারুণ লড়াইয়ে কাতালানদের ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথও প্রশস্ত করলো দলটি।

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে লা লিগা শিরোপা উদযাপনের ম্যাচে শুরু থেকেই চমক দেখায় ভিয়ারিয়াল। চতুর্থ মিনিটে সাবেক নিউক্যাসেল ও লিস্টার ফরোয়ার্ড আয়োজে পেরেজের গোলের মাধ্যমে এগিয়ে যায় অতিথিরা। তবে ৩৮ মিনিটে ইয়ামালের বাঁকানো শটে সমতায় ফেরে বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজের গোলে এগিয়েও যায় তারা।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। বিরতির পর পাঁচ মিনিটের মাথায় সান্তি কমেসানার গোলে সমতা ফেরে। এরপর ৮০ মিনিটে কানাডিয়ান উইঙ্গার ট্যাজন বুখাননের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ভিয়ারিয়াল। এই জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে, যা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

এই হারে ডিসেম্বরের পর প্রথমবারের মতো লিগে পরাজয়ের স্বাদ পেল বার্সেলোনা। ৮৫ পয়েন্ট নিয়ে তারা অবশ্য এখনো শীর্ষে আছে, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে।

এদিন অন্য ম্যাচে সেভিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিক দল সেভিয়া মাত্র ১২ ও ৪৮ মিনিটেই লাল কার্ড দেখে ৯ জনে পরিণত হয়, যার ফলে রিয়ালের জন্য ম্যাচটি হয়ে ওঠে অনেকটাই সহজ। দুই লাল কার্ড পান লুইস বাদে ও ইসাক রোমেরো, যাদের ফাউলের শিকার ছিলেন এমবাপ্পে ও শুয়োমেনি।

৭০তম মিনিটে প্রথমবার গোল মিস করলেও, পাঁচ মিনিট পর জাল খুঁজে পান কিলিয়ান এমবাপে। এই গোলের মাধ্যমে তিনি ২৯টি গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রবার্ট লেভানডোভস্কিকে (২৫) ছাড়িয়ে যান। ম্যাচের শেষ দিকে রিয়াল অ্যাকাডেমির ২১ বছর বয়সী ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার ক্রসে বেলিংহাম দলের দ্বিতীয় গোলটি করেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com