শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে এই ফল প্রকাশ করে গুচ্ছ ভর্তি পরিচালনা কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ‘বি’ ইউনিটে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৬.৭৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। ফল gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারছেন।

এর আগে গত শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ২১টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর আগে বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়। সেই ইউনিটে ২৩ হাজার ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন।

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com