শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৫

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গাজীপুরে একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সীমা আক্তার (৩০), তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (দেড় বছর), শেফালী বেগম (৪০) ও তার মেয়ে তানজিলা।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় সন্ধ্যার দিকে আহত পারভিন আক্তার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিনসহ ৫ জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গাজীপুর থেকে নারী-শিশুসহ মোট পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে তাসলিমা ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া ২ জন ৯০ শতাংশ দগ্ধ, একজন ৩২ শতাংশ ও অন্য একজন ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com