শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের নাম জানা গেছে। তারা হলেন- নজরুল ইসলাম (৬৫), সোহাগ শেখ (১৯), আশরাফ মিয়া (৭০), সুজন কুমার বিশ্বাস (৩৮)। একজনের নাম জানা যায়নি। নিহতরা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচগে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com