শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

ফের কারাগারে সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পৃথক দুই হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাহজাহান খানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফু্জ্জামানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সকালে আনিসুল হক, শাহজাহান খান ও সালমান এফ রহমান এবং সাদেক খানকে আদালতে আনা হয়।

শেরে বাংলা নগর ও তেজগাঁও থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয়।

এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরে বাংলা নগর থানা ও তেজগাঁও থানার আলাদা দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে শাহজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও এমপিদের নামে একাধিক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com