শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

আইএমএফের কাছে তিন বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আরো তিন বিলিয়ন ডলার ঋণের জন্য আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আহসান এইচ মনসুর ব্লুমবার্গকে বলেছেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। তাই ঋণের প্রয়োজন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে।

স্থানীয় ব্যাংক থেকেও বকেয়া ঋণ মেটাতে কেনা হচ্ছে ডলার।’

আইএমএফের কাছ থেকে গত বছর বাংলাদেশ ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পায়। এ অবস্থার মধ্যে বাংলাদেশ আইএমএফের কাছে আবারও ঋণ চাচ্ছে।

এ ছাড়া বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে আরো এক বিলিয়ন ডলার করে চাওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের রিজার্ভ বর্তমান সংকটের আগেই চাপে ছিল। গত ৩১ জুলাই পর্যন্ত রিজার্ভের পরিমাণ সাড়ে ২০ বিলিয়ন ডলার ছিল। প্রায় তিন মাসের আমদানি খরচ এটা দিয়ে মেটানো যেতে পারে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com