শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

নির্বাচনী সংঘর্ষে মেহেরপুরে নিহত ২

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

গাংনী : মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান নির্বাচনী সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক জাহারুল ও শাহাজুল নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com