শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

বুকে গুলি চালিয়ে মাওলানা তারিক জামিলের ছেলের ‘আত্মহত্যা’: পুলিশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল নিজেই তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পাঞ্জাবের তালামবায় মারা যান তারিকের ছেলে আসিম জামিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে তারিক জামিল লিখেছেন, ‌‌‘এমন দুঃখের দিনে সবাইকে আমাদের জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সুউচ্চ জায়গা দান করুন।’

এই মৃত্যুকে দুর্ঘটনাবশত বলে উল্লেখ করেছেন তারিক জামিল।

পাঞ্জাব পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গুলিবিদ্ধ হয়েই মারা গেছেন আসিম জামিল।

ডনকে মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহাইল চৌধুরী বলেছেন, নিজের বাড়ির জিমেই নিজের বুকে গুলি করেছেন আসিম। এই পুলিশ কর্মকর্তার দাবি, আসিমের পরিবার জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

সোহাইল আরো জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেঁটেও নিশ্চিতভাবেই দেখেছে আসিম নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন।

তবে পাঞ্জাব পুলিশ বলছে, চূড়ান্ত তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পরই অসিমের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সূত্র: ডন ও জিও নিউজ

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com