শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

পাকিস্তানকে ‘বাঁচাতে’ ৪২০ কোটি ডলার সাহায্যের ঘোষণা সৌদির

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: অর্থসংকটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে বাঁচাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলো ভ্রাতৃপ্রতীম দেশ সৌদি আরব। দেশটি পাকিস্তানকে ৪২০ কোটি ডলার (৩৫ হাজার ৯৮০ কোটি ২৫ লাখ টাকা প্রায়) সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এ কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর ফলে পাকিস্তানের প্রতি সৌদির সম্পর্কের বরফ কিছুটা গলেছে ধারণা করা হচ্ছে। বেশ কিছু ইস্যূতে মুসলিম প্রধান এ দেশ দুটিতে সম্পর্কের অবনতি হয়েছিল।

বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, তিন দিনের পশ্চিম এশিয়া সফরে গিয়ে বুধবার সৌদির রাজধানী রিয়াদে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে ৩০০ কোটি ডলার আমানতের প্রস্তাব দেন সৌদি যুবরাজ। পাশাপাশি ১২০ কোটি ডলারের পেট্রলজাত পণ্য দেওয়ার কথাও জানান তিনি। সৌদি সরকারের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইমরান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন সালমান। সেই সময় করোনার কারণে বিধ্বস্ত পাক অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান। সেই আহ্বানে সাড়া দিলেন যুবরাজ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com