শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সাত দেশের জন্য শ্রীলঙ্কার বিনামূল্যে পর্যটন ভিসা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারত, চীন ও রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা৷ মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে৷

বাকি দেশগুলো হচ্ছে জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া৷ একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন ঐসব দেশের নাগরিকেরা৷ পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা৷ বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ৷

প্রথমে করোনা মহামারি, তারপর গতবছরের চরম আর্থিক সংকটের কারণে বিক্ষোভ ও জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটিতে পর্যটক যাওয়া অনেক কমে গিয়েছিল৷ তবে এ বছর পর্যটক যাওয়া বেড়েছে৷ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক সেদেশে গেছেন৷ বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে৷

লঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ৷ এরপরেই আছেন রাশিয়ার পর্যটকেরা- এক লাখ ৩২ হাজার ৩০০ জন৷ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে৷ গতবছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩৩ মিলিয়ন ডলার৷

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com