শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

যারা ভোটে আসবে তাদের নিয়েই নির্বাচন হবে: ইসি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ঢাকা : রাজনৈতিক সমঝোতা না হলে যে দলগুলো ভোটে আসবে তাদের নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

রোববার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাশেদা সুলতানা বলেন, ‘সংবিধান অনুযায়ী সময়মতো ভোট হবে। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

নির্বাচন পর্যবেক্ষকের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে সুষ্ঠু ভোটের প্রত্যয় তুলে ধরবে কমিশন। নির্বাচন কমিশন চায় ভোটে বেশি সংখ্যক পর্যবেক্ষক আসুক।’

তবে, বিদেশি পর্যবেক্ষক না আসলে ইসি বসে থাকবে না। দেশি পর্যবেক্ষকরাই নির্বাচন পর্যবেক্ষণ করবে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে জনরায় ইসি নিশ্চিত করতে চায় বলে জানান রাশেদা সুলতানা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com