শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

কোহলীদের মেন্টর হতে যত টাকা নিচ্ছেন ধোনি!

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলীদের মেন্টর হওয়ার জন্য কত টাকা নিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি, জানালেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব যা জানালেন, চোখ কপালে উঠতে বাধ্য। ধোনি একটি পয়সাও নিচ্ছেন না।

জয় শাহ বলেন, ‘‘ধোনি ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে একটি টাকাও নিচ্ছে না। এমনিতেই দায়িত্ব নেওয়ায় আমরা ওর প্রতি কৃতজ্ঞ। তার উপর ধোনি একটা টাকাও নিচ্ছে না।’’

২৪ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে। এই বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকছেন ধোনি। তিনি আপাতত আইপিএল-এর জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। তাঁর দল চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠেছে। আইপিএল শেষ হলে ধোনি দুবাইতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

২০০৭ সালে ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন ধোনি। চেন্নাই সুপার কিংসকে ন’ বার আইপিএল-এর ফাইনালে তুলে তিন বার চ্যাম্পিয়ন করেছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com