শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

তুরস্কের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানের কাছে উড়তে থাকা তুরস্কের অস্ত্র সজ্জিত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৬ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানের কাছাকাছি চলে আসার পর ড্রোনটি ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান।

বৃহস্পতিবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় আল হাসাকায় এ ঘটনা ঘটেছে। ওয়াশিংটন এই প্রথম নেটো জোটের মিত্র তুরস্কের একটি আকাশযানকে গুলি করে ভূপাতিত করেছে বলে পেন্টাগন জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, বৃহস্পতিবার সকালে সিরিয়ার হাসাকায় তুর্কি ড্রোন হামলা চালিয়েছিল। হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিলেন মার্কিন সেনারা। তার কয়েক ঘণ্টা পরে একটি তুর্কি ড্রোন মার্কিন সেনাদের কাছাকাছি এসেছিল। যা আমাদের জন্য হুমকি মনে হয়েছিল। তাই এফ-১৬ যুদ্ধ বিমান দিয়ে গুলি করে ধ্বংস করা হয়েছে।

তুরস্ক ইচ্ছাকৃতভাবে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে তেমন কোনো ইঙ্গিত নেই বলেও পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে সেটি তুরস্কের সশস্ত্র বাহিনীর না; তবে সেটি কাদের তা বলেনি তারা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com