শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

পূজা-নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত যেন সহিংসতা করতে না পারে: শিক্ষামন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

চাঁদপুর: আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত যেন কোন ধরনের সংকট ও সহিংসতা তৈরি করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত মানুষের ওপর অত্যাচার-নির্যাতন যেমন চালানোর চেষ্টা করে, তেমনি তারা দেশের ভাবমূর্তিও নষ্ট করেন। এই অপশক্তিকে আমাদের সকলেরই রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর শহেরর বাবুরহাট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলার সমাবেশ শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের সবচাইতে সচেতন ও সজাগ অংশ। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। কারণ এই বংলাদেশটি তাদের, তারা এই দেশের বর্তমান ও ভবিষ্যৎ এবং তারা যেন এই অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য এই যে সাম্প্রদায়িক অপশক্তি রয়েছে তাদেরকে রুখে দিতে পারে।

দীপু মনি বলেন, বিএনপি-জামায়াত যেন কোনভাবেই দেশকে অস্থীতিশীল করতে না পারে সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি মনে করি আমাদের তরুণরা সবচাইতে সজাগ ও সচেতন শ্রেণি। তারা যেন এই বিষয়ে অনেক বেশি সজাগ থাকে এবং যে কোন মূল্যে যেন আমরা এই অপশক্তিকে সবাই মিলে প্রতিহত করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমনি উদ্দিন, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল ও চাঁদপুর জেলা কমান্ডার উজ্জল কুমার পালসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com