শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পের ভেতরে ঢুকেছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।

এদিন সকাল ১০টা ১০মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িটি প্রকল্পের ভেতরে ঢোকে।

এর আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান একটি বিশেষ বিমানে করে ঢাকায় এসে পৌঁছায়।

প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্যদিয়ে আমদানি করা পারমাণবিক এ জ্বালানি সড়ক পথে নেয়া হয় রূপপুরে।

এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসার কথা। এ সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

উল্লেখ্য, ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। এর মধ্যদিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি যে পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ গতকাল (৫ অক্টোবর) বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com