শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

এনআইডি সংশোধনের সুযোগ থাকছে নির্বাচন পর্যন্ত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

ঢাকা: নির্বাচনের আগে নতুন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর বলেন, সংসদ নির্বাচনের ভোটার হওয়ার সময় শেষ। তবে এনআইডি সংশোধনের আবেদন তফসিল ঘোষণার আগ পর্যন্ত করা যাবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এখন কেউ ভোটার হওয়ার আবেদন করলে কেবল এনআইডি পাবেন। তবে ভোটার তালিকায় নাম উঠবে সংসদ নির্বাচনের পর।

ইসি সার্ভারে সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর ৮৩৭ জন হিজড়া ভোটার। তবে নতুন ভোটারদের সুযোগ দেওয়ায় এই সংখ্যাটা বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার কমিশন বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে আগামী ৫ নভেম্বর উপ-নির্বাচন করার সিদ্ধান্ত হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com