শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কানাডার নাগরিকদের ভিসা দেবে না ভারত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার নাগরিকদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটেও ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছে।

ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে একটি নোটিশ এসেছে। ওই নোটিশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের পৃষ্ঠপোষকতার প্রমাণ মিলেছে। ট্রুডোর এমন অভিযোগের পরপরই দেশটি থেকে ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

তবে কানাডার অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কানাডার কোনো সহিংস ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন অভিযোগ করলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা সরকারকে তাদের ভূখণ্ডে সব ধরনের ভারতবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com