শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যমুনা নদীর ভাঙনরোধে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেস্ক: যমুনা নদীর তীর রক্ষা, নদীর নাব্য বৃদ্ধি ও নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা রক্ষার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ১০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১ হাজার ১১৭ কোটি টাকা।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে এ ঋণ সহায়তা দেবে সংস্থাটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে তাতে যমুনা নদীর নাব্য বৃদ্ধি পাবে। এর ফলে বছর জুড়ে বড় জাহাজ চলাচল করতে পারবে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নৌপরিবহন পুনরুজ্জীবিত হবে, যা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।

এ প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রায় আড়াই হেক্টর জমি নদীভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে। প্রকল্পটি ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী এলাকায় বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবে ১ লাখ মানুষ। পাশাপাশি নদীপথে যাতায়াতে আগ্রহী মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ তৈরি করবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উল্লেখ করেন, যমুনা নদী বিশ্বের বৃহত্তম ও গতিশীল নদীগুলোর একটি। এ নদীকে ঘিরে লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙনের কবলে পড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ স্থানচ্যুত হয়। তাতে তারা দরিদ্রতার কবলে পড়ে। তাই যমুনা নদীর টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com