শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীসহ অন্যরা এখন ভোট চাইতে পারেন কিনা মন্তব্য করব না: সিইসি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা: প্রধানমন্ত্রীসহ অন্য যারা ভোট চাচ্ছেন, তারা ভোট চাইতে পারেন কিনা তা নিয়ে এখনই কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘বিষয়টি কেউ নজরে আনেনি। তফসিল ঘোষণার পর কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা আমরা তখন দেখব।’

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের সময় কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয় তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। জনগণের আস্থা ও নির্বাচনের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে, এই সুযোগ ইসির আছে।’

এসময় জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয়। ইসির পুরো সময়টাতেই দায়িত্ব আছে। যারা নির্বাচন পরিচালনা করবেন তারা পক্ষপাতিত্ব আচরণ করলে নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিতে পারে।’

মানুষের আস্থার স্বার্থে, সরকারের স্বার্থে, নির্বাচন কমিশনের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ প্রতিফলিত হোক সেটা ইসি চায় না বলেও জানান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com