শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সৌদিতে সাড়ে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় ১৫ হাজার ৮১২ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার।

সৌদি প্রেস এজেন্সির বরাতে শনিবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

এতে বলা হয়, গত এক সপ্তাহে গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৮০১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৮০৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ২০৭ জন। তবে, এরমধ্যে বাংলাদেশি আছে কি না তা জানা যায়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ যদি অনুপ্রবেশকারীদের সৌদি প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয়সহ কোন ধরনের সহায়তা দিলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছেন। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com