শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

বসতঘরে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামগ্রাম গ্রামের দিনমজুর আরিফের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার মেয়ে আফরোজা (১০)।

স্থানীয়রা জানান, শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মা ও মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী আরিফকে খবর দেয়। পরে আরিফ দরজা খুলে দেখে তার স্ত্রী ও মেয়ে ঘরে থাকা কাঠের আড়ার সঙ্গে ঝুলছে। এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আত্রাই থানার ইনচার্জ (ওসি) তারেকুর ইসলাম তারেক জানান, জামগ্রাম এলাকার দিন মজুর আরিফের ঘর থেকে তার স্ত্রী ও সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক তদন্তের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com