শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

ট্রাকে বালু তোলার সময় চাপা পড়ে নিহত ৩

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

রাজবাড়ী: রাজবাড়ীর ধাওয়াপাড়া বালুর চাতাল থেকে ট্রাকে বালু ওঠানোর সময় বালুর স্তুপ ভেঙে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ (৫৫), বেকুর ড্রাইভার মারুফ শেখ (২০) ও ট্রাকের ড্রাইভার মো. রিমন আলী (২৭)।

স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর চাতালের উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম জানান, বালুর চাতালে কাজ করার সময় বালু চাপায় তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com