শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল শনিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রেক্ষিতেই এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের মধ্য দিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুদ হয়েছে। জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা অন্তত ১৫ মিনিট কথা বলেন। এ সময় আগামী শীতে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

দু্ই নেতার আলাপে বাংলাদেশের রাজনীতি কিংবা মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com