শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হাসিনা-মোদি দ্বিপক্ষীয় বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: মোমেন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নয়াদিল্লিতে শুক্রবার দুই সরকারপ্রধানের বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। খবর বাসসের।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়নি।

তিনি বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলে কেউ অস্থিতিশীলতা চায় না।

আবদুল মোমেনের ভাষ্য, বাংলাদেশের মানুষ ২০০১ সালের পরের খারাপ সময়ে ফিরে যেতে চায় না। তখন বিএনপি-জামায়াত জোট সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। এ ছাড়া সারা দেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আদালতকক্ষে বিচারকদের ওপর বোমা হামলা হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠকে নির্বাচনের বিষয়ে কথা উঠেছিল কি না, তা তার জানা নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে দিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com