শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এর দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে নুর ইসলাম (৩৫)।

হাড়িভাসা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে সীমান্ত দিয়ে গরু চোরাচালানের সময় বিএসএফের ১৯৫ কাঞ্চনজঙ্ঘা বিওপির টহল দল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পরে ওই গুলির শব্দ স্থানীয়রা শুনতে পান। বৃহস্পতিবার সকালে নুর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন সীমান্তের বাসিন্দারা। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম জানান, বুধবার রাত ১২টার দিকে গুলির আওয়াজ শুনে অস্থির হয়ে পড়ে এলাকাবাসীরা। পরে সীমান্ত এলাকায় স্থানীয় কিছু যুবক সীমান্তের আশে পাশে খোঁজাখুঁজি করেন। তবে রাতের আঁধারে কিছু না পেয়ে বৃহস্পতিবার ভোরে দেখা যায়, ওই এলাকায় একটি মরদেহ পড়ে আছে। এই সীমান্ত এলাকায় এর আগেও গুলিতে বাংলাদেশি নিহত হয়েছিল।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সীমান্তের বাংলাদেশের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com