শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

কাস্টমসের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় মামলা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদামে থাকা লকার থেকে ৫৫.৫১ কেজি স্বর্ণ চুরির ঘটনায় একটি মামলা করা হয়। সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে রবিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন বলেন, রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত। মামলার এজাহারে বলা হয়, কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে।

অজ্ঞাত আসামি কয়জন এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে মো. এনায়েত কবীর মামুন বলেন, আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবন্দর থানার পরিদর্শককে (অপারেশন)। চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছেন তিনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com