শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বরখাস্ত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রধান বেসরকারিকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে তার জায়গায় নিয়োগের সুপারিশ করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে এই ঘোষণা দেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ওলেকসি রেজনিকভ পূর্ণ যুদ্ধের ৫৫০ দিনেরও বেশি সময় ছিলেন। আমি বিশ্বাস করি, এই মন্ত্রণালয়ের নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দরকার, সামরিক বাহিনী ও সমাজের মধ্যে আরো মতবিনিময় হওয়া উচিত।

ওলেক্সিকে ২০২১ সালের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করা হয়েছিল। তিনি যুদ্ধপ্রয়াসে বিলিয়ন বিলিয়ন ডলার পাশ্চাত্য সহায়তা সংগ্রহ করেছিলেন। তবে তার মন্ত্রণালয়কে ঘিরে দুর্নীতির ব্যাপক অভিযোগ ছিল। তিনি অবশ্য এসব অভিযোগকে সুনাম নষ্ট করার চেষ্টা হিসেবে উড়িয়ে দিয়ে আসছিলেন।

প্রস্তাবিত নতুন প্রতিরক্ষামন্ত্রী উমেরভের বয়স ৪১ বছর। তিনি সাবেক পার্লামেন্ট সদস্য এবং ক্রিমিয়ান তাতার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃষ্ণসাগরীয় শস্য চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সূত্র: আল জাজিরা

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com