শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ভোট কারচুপি: আরও এক দেশের সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

ভোট কারচুপিসহ গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করার অভিযোগে ফের আরেকটি দেশের সরকারি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) জানিয়েছেন, চলতি বছরের জুনে সিয়েরা লিওনের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মকর্তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। ভোটারসহ নির্বাচন পর্যবেক্ষক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখানোসহ নির্বাচন প্রক্রিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপের অপরাধে তাদের ওপর দেয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা।

বিতর্কিত এই নির্বাচনের পর দেশটির নির্বাচন কমিশন ইলেক্টোরাল কমিশন অব সিয়েরা লিয়ন পশ্চিমা বিশ্বের কাছে কঠোর সমালোচনার মুখোমুখী হয়।

এর আগে, গত ১৯ আগস্ট মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার একশ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নাগরিকদের মানবাধিকার ভূলণ্ঠিত করা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদেরকে স্বাধীনতার হরণকারী ও গণতন্ত্রের শত্রু উল্লেখ করে তাদের জবাবদিহিতার আওতায় আনতে এমন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com