শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে এক পোস্টে ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা বলেন, আল্লাহকে ধন্যবাদ। দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।

এর আগে গত জুনে ওই হত্যাকাণ্ডের জন্য ইমরান খানকে অভিযুক্ত করা হয়। ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শতাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দেশের শক্তিশালী সামরিক বাহিনীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা হারান। বর্তমানে তোশাখানা মামলায় কারাবন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com