শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ : নিহত ৭

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা মাইক্রোবাসটির উচ্চগতি কারণেই দুর্ঘনাটি ঘটেছে।

ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো দু’জনসহ মোট সাতজন মারা গেছে। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com