শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে।

আজ বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সোর্স সন্দেহে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা ইউনুসকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com