শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের নির্দেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে পিক-আওয়ারে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বুধবার থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে একটি সূত্র জানিয়েছে।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, ১৯ জুলাইয়ের এক সভার প্রেক্ষিতে পিক-আওয়ারে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে লেখা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯-৭-২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়: ‘বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে’।”

আরও বলা হয়, “এমতাবস্থায়, বর্ণিত সভার উপরিল্লিখিত সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে (বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং এ বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com