শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পিটিআই। খবর ডনের

এক টুইট বার্তায় পিটিআই জানিয়েছে, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ইসলামাবাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে।

এতে আরও বলা হয়েছে, কুরেশিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএর সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।

পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমন আইয়ুব জানিয়েছেন, জাতীয় নির্বাচন বিলম্বের বিষয়টি নিয়ে শাহ মাহমুদ কুরেশি সুপ্রিম কোর্টে যাবেন বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পর পিটিআিইয়ের জ্যেষ্ঠ এই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবারের সংবাদ সম্মেলনে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান দলের ভেতর বিভক্তির খবর অস্বীকার করেন। ওই সময় সাধারণ নির্বাচন বিলম্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে ঘোষণা দেন তিনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com