শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

শাহাজালালে গাড়ি চাপায় বিমানকর্মী নিহত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার গাড়ির চাপায় নিহত হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দামের বাড়ি জামালপুরের বক্সিগঞ্জে।

বিমান সূত্রে জানা যায়, বুধবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় ডিউটিরত অবস্থায় তাকে ধাক্কা দেয় পদ্মা অয়েল কোম্পানির বাউজার। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার উইমেন’স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, চালকসহ পদ্মা ওয়েলের গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া বলেন, রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। পরে ঘটনাস্থল থেকে চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উত্তরার উইমেন’স মেডিকেল কলেজে আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com