শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

হাসপাতালে ভাঙচুর-হামলা, শাহবাগ থানার মামলায় আসামি মাসুদ সাঈদীসহ ৫ হাজার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে ভাঙচুর ও হাসপাতালে হামলার ঘটনায় মামলা হয়েছে।

এতে সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ পাঁচজনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

বুধবার রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের পর আক্রমণ করে সাধারণ ও গুরুতর জখম এবং অগ্নিসংযোগ করার অপরাধ করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা।

একদিন আগে মঙ্গলবার সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে সোমবার (১৪ আগস্ট) দিনগত রাতে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির।

সোমবার রাতে সাঈদীর মৃত্যুর পর জানাজা ঢাকায় পড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ও সামনের সড়কে রাতভর তারা বিক্ষোভ করেন। সড়কে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িও ভাঙচুর করেছেন তারা। পুড়িয়ে দেয় হয়েছে দুটি মোটরসাইকেলও।

পরে মঙ্গলবার ভোরে পুলিশ অবস্থান নিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com