শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কক্সবাজার : কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মোহাম্মদ আজম পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিলেন। সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। সেই মাটি সড়ানোর জন্য মোহাম্মদ আজম সেখানে যান। এ সময় ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন। পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজনসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com