শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিম ১২ টাকার বেশি রাখলেই ব্যবস্থা : প্রাণিসম্পদ মন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

ঢাকা : ডিমপ্রতি দাম ১২ টাকার বেশি রাখলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এতে ব্যবসায়ীরা লাভবান হবে বলেও জানান মন্ত্রী।

রোববার ডিমের দাম নিয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে বৈঠক শেষে এসব জানান প্রাণিসম্পদ মন্ত্রী। এসময় ব্রিডার্স অ্যাসোসিয়েশনে সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, তাই একটা ডিমের দাম ১২ টাকা হলে ঠিক হয়। এর বাইরে কেউ যদি ডিমের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশে এখন যে পরিমাণ ডিম উৎপাদন হয় তাতে ডিম আমদানির কোনো প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ডিম আমদানি করবে কি করবে না সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। কিন্তু দেশে উৎপাদন যা হচ্ছে তাতে আমদানির প্রয়োজন আছে বলে মনে করে না মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসময় মাহবুবুর রহমান জানান, এখন একটা ডিমের উৎপাদনে খরচ হয় সাড়ে ১১ টাকা। প্রতি ডিমের দাম সাড়ে ১২ টাকা হলে ব্যবসায়ীদের লাভ হবে।

মাহবুবুর রহমান আরও জানান, মুরগির ফিডের দাম বেড়ে যাওয়ায় খামার বন্ধ হয়ে গেছে অনেক। তাই ডিমের দাম উৎপাদন কমে গেছে। তাই দাম বেড়েছে। প্রতিদিন উৎপাদন হওয়ার কথা ৫ লাখ, এখন হয় ৪ লাখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com