শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত হরমুজে ট্যাংকারে আগুন, শত্রুদের নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী টুকু সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ঢাকা : ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার বিষয়ে বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

বাংলাদেশের মন্ত্রিসভা গতকাল সোমবার এক বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করে সাইবার নিরাপত্তা আইন করার উদ্যোগ নেয় এবং এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে।

এই আইন প্রয়োগের ধরন নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই সমালোচনা করছিল। এখন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী?

জবাবে মুখপাত্র মিলার বলেন, বাংলাদেশের মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার সিদ্ধান্ত সংক্রান্ত খবরকে আমরা স্বাগত জানাই। আমরা অতীতে বলেছি, সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেপ্তারে ওই আইন ব্যবহার করা হয়েছে।

মার্কিন মুখপাত্র বলেন, এই আইন সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীদারকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com