শিরোনাম
নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে শিশুসহ আহত ৪

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করিমার ঝিরি এলাকায় টানা পাঁচ দিনের প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে একই প‌রিবা‌রের শিশুসহ চার জন আহত হয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রবিবার (৬ আগস্ট) বিকা‌লে পাহাড় ধসের কার‌ণে এ ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লো রোকসানা (২৪) তার মেয়ে আনিকা ( ৮), জেসমিন (৬) ও ছে‌লে শাহাজালাল (১.৫)। এদের মধ্যে রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান অতিবৃষ্টির কারণে করিমার ঝিরি জসিম উদ্দিনের মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতেই আহত হয় পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, বাইশারীর করিমার ঝিরি এলাকায় টানা পাঁচ দিনের বৃ‌ষ্টি‌তে পাহা‌ড়ের মা‌টি নরম হ‌য়ে ধ‌সে প‌ড়ে। এতে জ‌সিম উদ্দি‌নের মা‌টির ঘর‌টি ভে‌ঙে প‌ড়ে আহত হয় একই প‌রিবারের চার জন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায় স্থানীয়রা। এদি‌কে রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে তা‌কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিক‌্যাল কলেজে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, বাইশারীতে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ চারজন আহত হয়েছে বলে শু‌নে‌ছি। তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। পাঁচ দিন ধরে নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টিপাত হচ্ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রতি‌দিন মাইকিং করা হচ্ছে।

তি‌নি আরও ব‌লেন, ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্রসহ যে‌কোনও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হ‌য়ে‌ছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com