শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক দুই বছর পর বাংলাদেশে ফের গুমের অভিযোগ, উদ্বেগ এইচআরডব্লিউর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৫ জনের মরদেহ উদ্ধার

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।

শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে পদ্মার শাখা নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মতিন।

আবদুল মতিন জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পদ্মা নদীতে ঘুরতে যান। পদ্মা নদীতে ঘোরা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে বাল্কহেডের সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও ৮ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবুরি টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com