শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসছে ১১ জেলে

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন হিরন পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আবুল কালামের মালিকানাধীন এফবি জুবায়দুল হক নামের একটি ট্রলার তিন দিন ধরে ১১ জেলেসহ ভাসছে।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার থেকে হিরন পয়েন্ট এলাকায় ভাসছে বলে জানা গেছে।

ভাসমান ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

ট্রলার মালিক আবুল কালামের সূত্রে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত ২৯ সেপ্টেম্বর পাথরঘাটার ঘাট থেকে সমুদ্রে যাওয়ার সব ধরনের রসদসামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয় তারা। এরপর গত মঙ্গলবার নিম্নচাপের জন্য সাগর উত্তাল থাকায় নদীর পানি ইঞ্জিন রুমের মধ্যে ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে ট্রলার মালিক আবুল কালামকে জেলেরা মুঠোফোনে উদ্ধারের অনুরোধ জানান।

কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিজেন কমান্ডার এম এ ছত্তার সিপিও মুঠোফোনে জানান, এমন খবর এর আগে তিনি পাননি। তিনি খোঁজ-খবর নিচ্ছি। আমাদের টহল টিমকে জানাচ্ছি। তারা উদ্ধার কাজ শুরু করবেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com