শিরোনাম
এমবাপে-ভিনিসিয়ুসের নৈপুণ্যে মোনাকোর জালে রিয়ালের ৬ গোল চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় দক্ষিণ আফ্রিকায় স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, ১৩ শিশু নিহত পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর

ঢাকার বায়ু আজ ‘কিছু মানুষের জন্য’ অস্বাস্থ্যকর

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

ঢাকা : বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ (১ আগস্ট) ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১০৯ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকায় আজ ৮ম স্থানে রয়েছে ঢাকা। ওই তালিকায় ১৪৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চিলির শান্তিয়াগো।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৭টিই এশিয়ার।

১৪০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৩৮ স্কোর নিয়ে এরপরের স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

এর পরের স্থানগুলোতে রয়েছে মালয়েশিয়ার কুচিং, উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ব্রাজিলের শাও পাওলো। কাতারের দোহা এবং ভিয়েতনামের হো চি মিন।

আইকিউ এয়ারের ওই তালিকায় আজ মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০৮টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে মঙ্গলবার ওই স্তরে ছিল না কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো, তালিকার ১০৮ নম্বর স্থানে রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com