শিরোনাম
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩৪

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা সদস্যসহ ৩৪ জন নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় নজরদারি গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি জানান, সোমবার বিকেলে জামফারা প্রদেশের মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে।

লাওয়ালি জোনাই নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন। আর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করতে আসার পথে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ৭ সামরিক সদস্যও প্রাণ হারান।

এ বিষয়ে জামফারা প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এসব অপরাধীরা স্থানীয়ভাবে ডাকাত হিসাবে পরিচিত। গত তিন বছর ধরে তারা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে হাজার হাজার মানুষকে অপহরণ এবং শত শত মানুষকে হত্যা করেছে। গাড়িতে করে এসব ডাকাতরা এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে লুটপাট ও অপহরণ করে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com