শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে : র‌্যাব

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ঢাকা : গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আজ সোমবার (২৪ জুলাই) কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেইজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেছে। কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছে।

তিনি বলেন, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের কাজ আমাদের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেইজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এগুলো একবারে আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই। এসব একেবারে অসত্য উদ্ভট ও বানোয়াট কথাবার্তা। সরকার রাজনৈতিক স্বার্থে তাদের (কেএনএফ) এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে, বিরোধী দলকে ফাঁসানোর জন্য চেষ্টার করেছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com