শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজঝিয়া অঞ্চলে এক রাশিয়ান সাংবাদিক নিহত হয়েছেন৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ক্লাস্টার বোমা হামলায় এই সাংবাদিক নিহত হয়েছেন৷

রোসতিসলাভ জোরাভলোভ নামের নিহত এই সাংবাদিক রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরআইএ-এর যুদ্ধ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন৷ তার আরো তিন সহকর্মীও আহত হয়েছেন৷

হতাহতের ঘটনার জন্য ইউক্রেন ও পশ্চিমাদেরকে দায়ী করছে রাশিয়া৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘পশ্চিমা শক্তি ও কিয়েভ এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে৷’ এই ঘটনার দায়ীদের জবাব দেওয়ার হুমকিও দিয়েছে রাশিয়া৷

এদিকে দোনবাসে ইউক্রেনের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ান হামলায় ডয়চে ভেলের এক ক্যামেরাম্যান আহত হয়েছেন৷ সেনাবাহিনীর ওই প্রশিক্ষণকেন্দ্রটিতে সাংবাদিক ইভগেন শিলকোকে প্রতিবেদন তৈরির জন্য পাঠানো হয়েছিল৷

ডয়চে ভেলের সাংবাদিক মাঠিয়াস ব্যোলিংগার বলেন, ‘আমরা ইউক্রেন সেনাবাহিনীর প্রশিক্ষণের ভিডিও করছিলাম৷ এমন সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷ তখন আমরা শুয়ে পড়লাম, এরপর আরো কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম৷ দেখলাম, বেশ কয়েকজন আহত হয়েছেন৷’

প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ার এই হামলায় একজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন৷ তাছাড়া আরো কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে৷

রাশিয়ায় অধিকৃত ক্রিমিয়ার একটি গোলাবারুদের ভাণ্ডারে শনিবার ব্যাপক বিস্ফোণের শব্দ শোনা গেছে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে৷

হামলার কথা স্বীকার করে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা সেই অঞ্চলটিতে ড্রোন হামলা চালিয়ে একটি তেলের ভাণ্ডার এবং রাশিয়ার সেনাবাহিনীর একটি গুদাম ধ্বংস করেছে৷

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ক্রেমলিনের নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সারজেই আকসাইওনভ বলেন, হামলায় প্রথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ তবে হামলাস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে৷ সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com