শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণপূর্ত’র শীর্ষ পদে নিয়মিত হওয়ার চেষ্টায় বালিশ কেলেঙ্কারীর মূলহোতা! নারী কেলেঙ্কারি থেকে দুর্নীতির অভিযোগ, আলোচনায় গণপূর্তের বদরুল আলম খান প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠক, যা আলোচনা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসক সরিয়ে নেবে বাংলাদেশ ব্যাংক

সপ্তাহজুড়ে সূচকের সাথে লেনদেনেও উত্থান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

ঢাকা : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১.২৩ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৮৯ টাকার বা ১১.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৪ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২৩টির। আর ১৯৭টির দাম ছিল অপরিবর্তিত।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com